ছড়াঘাত

- by প্রদীপ জোয়ারদার (Pradip Joardar)

সবাই লিখে ভাবি
সেরা লেখা আমারই
আমারটা সোনা মোড়া
বাকিদের তামারই ।

লেখকের কলমেতে
চাষ হবে বিস্তর
ভালো হোক, নাই হোক
লেখা চাই ত্রিস্তর ।

প্রথমে থাকবে শুধু
আমারই যে গুণগান
মাঝখানে ফাউ হয়ে
থেকো তুমি গুণবান ।

শেষ স্তরে প্রেমে ভরে
রাজাই পুণ্যবান
নাহলে অঙ্কা পেয়ে
কেটে যাবে দিনমান ।

এই সব শিখে নিয়ে
লেখালিখি করে যাও
অং বং যাই লেখো
শিরোপা তুমিই পাও ।

এই ভেবে আমিওতো
চেষ্টায় নিরত
বৌ ব্যাগ হাতে দিয়ে
করে দেয় বিরত ।

– by প্রদীপ জোয়ারদার (Pradip Joardar)